টাকার জন্য যাইনি, নিজে হিরে কেনার ক্ষমতা রাখি: সুস্মিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাবেক আইপিএল কর্তা ললিত মোদী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এ ঘটনায় তোলপাড় চলছে। হাসির ফোয়ারা দিকে দিকে। কার্যকারণ খুঁজছেন অনেকেই।
চেহারা থেকে বয়স, সব কিছুর ফারাক নিয়ে যুগলে এত ঠাট্টা শুনেছেন যে, রোববার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এর পর বিকেলের মধ্যেই সক্রিয় হলেন সুস্মিতাও।
অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তার স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো হিরে ভাল লাগে। আর সেটা এখনও নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।’
সুস্মিতা আর ললিত একসঙ্গে পথচলার কথা ঘোষণা করেছেন ১৪ জুলাই। সেই থেকে ক্রমাগত ছুটে আসছে বিদ্রুপের তির। অনেকেরই প্রশ্ন, সুস্মিতার মতো এক জন রূপসী, স্বাধীনচেতা, স্বাবলম্বী অভিনেত্রী কেন আকৃষ্ট হবেন এক জন দুর্নীতিগ্রস্ত, ‘অসুন্দর’ মানুষের প্রতি?
সম্পর্কের নেপথ্য কারণ খুঁজতে ইতিমধ্যে বহু মানুষ তাকে অর্থলোভী বলেছেন। যার স্পষ্ট জবাব দিলেন পর্দার ‘আর্যা’।
অনুরাগীদের উদ্দেশে সুস্মিতার বক্তব্য, ‘আরে, তোমাদের সুস্মিতা ভাল আছে। দুশ্চিন্তার কোনও কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। সকলে ভাল থাকবেন।’
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











