ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:২২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

টাঙ্গাইলে নসিমন চাপায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে নসিমন চাপায় দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের দক্ষিনঘাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০) ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাদ জানান, সকালে সাটুরিয়া থেকে একটি পিকনিকের বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে সাইট দেয়। পরে নসিমনটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।আহত হন আরো একজন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।এই ঘটনায় নসিমন আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

-জেডসি