ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

টানা চতুর্থ দিন ভোটের মাঠে খালেদা

আপডেট: ০৪:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০১৫ মঙ্গলবার

nirbaconস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হন মঙ্গলবার (২১ এপ্রিল)।বিকেল সোয়া ৫টার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গত শনিবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও (১৯ এপ্রিল) নির্বাচনী প্রচারণা চালান তিনি। সোমবার (২০ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়ি বহর হামলার শিকার হয়। মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করপোরেশনে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন বিএনপি প্রধান। বিকেলে বের হয়ে খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে নতুন বাজারের দিকে এগিয়ে যায় তার গাড়ি বহর। বহরে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দল সেক্রেটারি শিরিন সুলতানা, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। নতুন বাজার থেকে তার গাড়ি বহর বাড্ডা-রামপুরা হয়ে মালিবাগ চৌধুরী পাড়া ও হাজিপাড়ায় প্রচারণা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি প্রধানের গাড়িবহর উত্তর শাহজাহানপুর এলাকায় পৌঁছায়। ৬টা ২০ মিনিটে খালেদা জিয়া উত্তর শাহজাহানপুরে নেমে দোকানে দোকানে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের মগ প্রতীকের পক্ষে ভোট চান। ১০ মিনিট সেখানে গণসংযোগ ও ভোট চেয়ে আবার গাড়িতে চেপে বসেন বিএনপি প্রধান। ২১.০৪.২০১৫