টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে আরব আমিরাত। এক আসর পর আবারও বিশ্বকাপ খেলতে নামছে তারা।
ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
দুর্দান্ত জয়ে বিশ্বকাপের দশম আসর শুরু করে নিউজিল্যান্ড। চেন্নাইয়ে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে গুলবাদিন নাইবের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে আফগানিস্তান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করেন নাইব।
জবাবে ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে ১৩ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৭০ রানের বেশি তাড়া করে কখনও জিততে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৪২ বলে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় হন সেইফার্ট।
প্রথম ম্যাচের ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রেখে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে দলের ওপেনার সেইফার্ট বলেন, ‘প্রথম ম্যাচে আমরা দারুণ এক জয় পেয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতে ভাল খেলতে উৎসাহিত করবে। আরব আমিরাতের বিপক্ষেও আমরা জয়ের জন্য মাঠে নামব।’
নিউজিল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও, ২০২৩ সালের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা পাচ্ছে আরব আমিরাত। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলে ১টিতে জিতেছে আরব আমিরাত। ২০২৩ সালের আগস্টে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল আরব আমিরাত।
এবার বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে চমকে দিতে চায় আরব আমিরাত। দলের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তিন বছর আগের জয় আমাদের অনুপ্রাণিত করছে। দল হিসেবে খেলতে পারলে আবারও কিউইদের হারানো অসম্ভব কিছ্ ুনা। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’
২০১৪ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল আরব আমিরাত। তবে ২০২৪ সালে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








