ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:০৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

টানা বৃষ্টিতে দিল্লিতে জনজীবন বিপর্যস্ত, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় ভারতের আবহাওয়া দপ্তর দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে। তবে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন না ঘটলেও আবহাওয়ার কারণে কিছু ফ্লাইটে সময়সূচি পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লির বিভিন্ন জেলায় আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেন্ট্রাল, ইস্ট, নিউ দিল্লি, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ও ওয়েস্ট দিল্লিসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে সোমবার টানা বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনৌতে ঘুরিয়ে দেওয়া হয়।

আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের কারণে দিল্লি ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছে।

ভারী বৃষ্টির প্রভাব পড়েছে দিল্লির আশপাশের এলাকাতেও। প্রতিবেশী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে স্থানীয় প্রশাসন স্কুলের ক্লাস অনলাইনে নেওয়ার এবং অফিসগুলোর কর্মীদের ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দিল্লির বিভিন্ন এলাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

তথ্যসূত্র: এনডিটিভি