ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৩৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

টানা ৩ জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ নারী ইমার্জিং দল

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নামে ইমার্জিং দল। আদতে খেলছেন জাতীয় দলের সবাই। দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তাই সেই অভিজ্ঞতার ছাপই পড়েছে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দল বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে তুলে নিয়েছে সহজ জয়।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েরা অল-আউট হয় মাত্র ৯২ রানে। টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানের মাথায় ভাঙে প্রোটিয়া দলের ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৩৩.৩ ওভারে গুটিয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ৩০ রান করেন আনেকে বোস।

বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ৩টি করে উইকেট নেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির ৪৬ রানের ইনিংসে ভর করে মাত্র ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। রুমানা আহমেদ ২ ও লতা মণ্ডল অপরাজিত থাকেন ৬ রানে। নিগার সুলতানা করেন ১৩ রান, ফারজানা হক পিংকির করেন ১৬ রান।

তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগ্রেসরা।

-জেডসি