ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৪:৪০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

টানা ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

তিনি জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে চাঁদ দেখা সাপেক্ষে দুই অথবা তিন মে ঈদুল ফিতর। এ কারণে আগামী ১ থেকে ৫ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ মে শুক্রবার থাকায় এমনিতেই কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ৭ মে থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানান হারুন-উর রশিদ।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের সকল পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবেন।