ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি

আপডেট: ১২:৩২ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার

image_670_95936উইমেননিউজ ডেস্ক, ঢাকা : জি বাংলার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নং -১’এর উপস্থাপিকা ও টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি হয়েছে। শনিবার (২৭ জুন) জনপ্রিয় এই অভিনেত্রীর কলকাতার দক্ষিণ লেকের বাড়িতে চুরি হয়। চোর আণুমানিক প্রায় ৮ লাখ টাকার সোনার গহনা ও নগদ দুই লাখ রুপি চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় লেক থানায় মামলা দায়ের করেন অভিনেত্রী রচনা। অভিযোগের তীর বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। জানা গেছে, শনিবার বাড়িতে কেউ ছিলেন না। শুটিংয়ের কাজে রচনা ব্যানার্জি বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে এ ঘটনা ঘটে। চুরির পরপরই পলাতক রয়েছে বাড়ির পরিচারিকা। তবে চুরির সঙ্গে পরিচারিকা একা নাকি তার সঙ্গে অন্য কেউ ছিলো সেই বিষয়ে জানতে পারা যায়নি। ২৮.০৬.২০১৫