ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:৪৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় টাইগ্রেসরা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপে কঠিন গ্রুপেই রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

মূলত, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই একটু আগেভাগে সেখানে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে সালমা খাতুনরা ৫টি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন। এর মধ্যে ২টি আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ।

গত দুই আসরে কোনো জয় পায়নি টাইগ্রেসরা। তাই এবারো বড় স্বপ্ন দেখার সুযোগ নেই সালমা-জাহানারাদের। তবে, নিজেদের শক্তির জায়গা কাজে লাগিয়ে ম্যাচ জয়ের কথা জানিয়ে গেছেন অধিনায়ক সালমা খাতুন।

অস্ট্রেলিয়া রওয়ানা হওয়ার আগে বাংলাদেশ দলের পেস সেনসেশন জাহানারা আলম বলেন, আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। আপনারা জানেন আমরা ব্যাটিং কিছুটা পিছিয়ে আছি। স্পিন বলে আমাদের কিছুটা দূর্বলতা আছে। ওটার উপর কাজ করেছি আমরা। মেশিনে, থ্রো ডাউনে অনুশীলন করেছি। নেটে ছেলেদের বোলিং অনুশীলন করেছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো। আমরা ওখানে ১৩দিন আগে যাচ্ছি , কন্ডিশন ক্যাম্পটা আমাদের হেল্প করবে।

-জেডসি