টি-২০ বিশ্বকাপ: টাইগারদের হতাশাজনক হার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
বাংলাদেশ দলের দেয়া চার উইকেটে ১৭১ রানের লক্ষ্য অতিক্রম করেছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হতাশাজনক হার দেখলো টাইগাররা।
১৮ দশমিক ৫ ওভারে বাংলাদেশের দেয়া লক্ষ্য ছাড়িয়ে ১৭২ রান করে সহজ জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন জারিথ আসালঙ্কা। ৩১ বলে ৫৩ রান করে তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন ভানুকা রাজাপাকশে।
এর আগে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাস ভালো সূচনা এনে দেন। লিটন দলীয় ৪০ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন নাঈম।
নাঈম যখন আউট হন তখন তার নামের পাশে ৬২ রান। নাঈমের সঙ্গে বেশ ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



