টিকা আসার আশ্বাসে আত্মতুষ্টিতে সময় নষ্ট নয়: ‘হু’র সতর্কতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কারণে মানুষ যদি মনে করে মহামারির সঙ্কট কেটে গেছে তাহলে মহামারির আরো প্রকোপ আসতে পারে, এমন উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, আগামী সপ্তাহে আরো ৩১টি দেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স (জাতিসঙ্ঘের কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল এক্সেস) পদক্ষেপের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে চলতি সপ্তাহে টিকাদান নিশ্চিত করতে ২০টি দেশে দুই কোটি ভ্যাকসিনের চালান সরবরাহ করা হয়েছে।
হু’র জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিন আসায় দুর্দান্ত আশার সঞ্চার হয়েছে, তবে আমরা এই মুহূর্তে বিষয়টির প্রতি মনযোগ হারাচ্ছি।
হু’র মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসিস সপ্তাহজুড়ে কোভ্যাক্সের ভ্যাকসিন সরবরাহের প্রশংসা করেন। তবে তিনি বলেন, ভ্যাকসিনেশনে ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলো এখনো পিছিয়ে আছে।
কোভেক্সের মাধ্যমে আফ্রিকার এঙ্গোলা, কঙ্গো, গাম্বিয়া, ঘানা, আইভরিকোস্ট, কেনিয়া, লেসেথো, মালাউয়ি, মালি, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সুদান এবং উগান্ডায় ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে।
এছাড়াও কম্বোডিয়া, কলম্বিয়া, ভারত, মালদোভা, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া ভ্যাকসিন সরবরাহ পেয়েছে।
টেড্রোস বলেন, আগামী সপ্তাহে কোভ্যাক্স আরো ৩১টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে, এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া দেশের মোট সংখ্যা দাঁড়াবে ৫১টি। এটি উৎসাহজনক অগ্রগতি তবে কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ দেয়া ভ্যাকসিন চাহিদার তুলনায় অপ্রতুল।
তিনি বলেন, প্রথম দফায় চলমান ভ্যাকসিনের প্রথম ডোজের সরবরাহ মে মাসের শেষ নাগাদ চলবে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







