ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:৪৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীসহ বিভিন্ন স্থানে করোনাভাইরাসের টিকা বিক্রির ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম বলেছেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে। স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তদন্তও চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি পদক্ষেপ নেয়া হবে। আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদফতর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সাথে জড়িত কিনা। প্রমাণ পেলে আমরা আইনের পথেই হাঁটব।

গত ১৮ আগস্ট দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। সেখানে মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।

-জেডসি