টিকা পেতে সেরামকে চাপ দেয়া উচিত সরকারের: পাপন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
অগ্রিম টাকা নিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় মন্তব্য করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে। আর এই টিকা পেতে দয়া নয়, অগ্রিম টাকা দিয়ে কেনা টিকাই বাংলাদেশ চাইছে। টিকা পেতে সেরামকে সরকারের চাপ দেয়া উচিত।
শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
পাপন বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেয়া।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। সিরাম থেকে তিন কোটি টিকা আনতে গত বছরের ৫ নভেম্বর সমঝোতা স্মারক সই হয়। ১৩ ডিসেম্বর হয় টিকা কেনার চুক্তি।
চুক্তি অনুযায়ী মার্চ পর্যন্ত তিন মাসে বাংলাদেশে দেড় কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে সেরাম ইনস্টিটিউট।
এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে এসেছে আরও ৩২ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে এক কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা।
ভারত অভ্যন্তরীণ চাহিদা আগে মেটানোর সিদ্ধান্ত নেওয়ায় মার্চ থেকে টিকা রপ্তানি আটকে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সময়মত টিকার নতুন চালান না আসলে টিকাদান কর্মসূচি সমস্যায় পড়বে বলে খোদ স্বাস্থ্যমন্ত্রীও এর আগে মন্তব্য করেছেন।
রোববার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পর পাপন বলেন, সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে।
দ্রুত বাকি টিকাগুলো দেয়ার আহ্বান জানিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি বলেন, ৩ কোটি ৪০ লাখ টিকা পাওয়ার জন্য অগ্রিম টাকা দেয়া হয়েছে। তার মধ্যে কেনা ৭০ লাখ টিকা পেয়েছি। বাকি টিকাগুলো দ্রুত দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছিলেন তিনি।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











