টিকা সনদ লাগবে পিএসসির যেকোনো পরীক্ষায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
টিকা সনদ ছাড়া পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে পিএসসি। টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলি-চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।
‘টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণপত্র-সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে। ’
পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক