ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৩:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

টিপ প‌রে মা‌র্কিন দূতাবাসের নারী কর্মকর্তাদের সংহ‌তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

টিপ পরা নিয়ে এক কলেজ শিক্ষিকাকে ইভ টিজিং করার ঘটনায় শিক্ষিকার সঙ্গে সংহ‌তি প্রকাশ ক‌রে‌ছেন ঢাকার মা‌র্কিন দূতাবা‌সের নারী কর্মীরা। মঙ্গলবার মা‌র্কিন দূতাবা‌সের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে কপা‌লে টিপ পরা ছ‌বি পোস্ট ক‌রে সংহ‌তি জানান তারা।

পো‌স্টে মা‌র্কিন দূতাবাস লি‌খে‌ছে, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যে কোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য।

প্রসঙ্গত, কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। ৪ এপ্রিল (সোমবার) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সোমবার সকালে এ তথ্য জানান।