ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২৩:৩৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

টিভিতে লাইভ শো চলাকালে অতিথির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

রীতা জেতিন্দর

রীতা জেতিন্দর

ভারতের শ্রীনগর দূরদর্শণে সম্প্রচারিত লাইভ আলোচনার সময়ই অঘটন৷ কথা বলতে বলতেই হঠাৎ আটকে গেলেন বিশিষ্ট সমাজকর্মী রীতা জেতিন্দর৷ কিছু বুঝে ওঠার আগেই সংজ্ঞা হারান, তারপরেই মৃত্যু হয় তার৷ গোটা ঘটনা লাইভ শো চলাকালেই হয়৷

 

শ্রীনগর দূরদর্শনে লাইভ আলোচনা সম্প্রচারিত হচ্ছিল৷ অতিথি বক্তা ছিলেন জম্মু-কাশ্মীরের খ্যাত সমাজ কর্মী, লেখিকা রীতা জেতিন্দর৷ সঞ্চালিকার প্রশ্নের উত্তর দিতে দিতেই হঠাৎ কথা আটকে যায় তার৷ প্রশ্নের উত্তর না পেয়ে সঞ্চালিকা রীতার হাত ধরেই আঁতকে ওঠেন৷ ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েন রীতা জেতিন্দর৷

 

 

জম্মু-কাশ্মীর অ্যাকাডেমি অব আর্ট এর সেক্রেটারি ছিলেন রীতা জেতিন্দর৷ কাশ্মীরের বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম তিনি৷ শ্রীনগর দূরদর্শন সূত্রে খবর, পুরোপুরি সুস্থ অবস্থায় দূরদর্শনের দফতরে এসেছিলেন রীতা৷ কোনওরকম অসুস্থতা টের পাওয়া যায়নি৷ তারপরই হঠাৎ কথা বলতে বলতে থেমে যান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ গোটা ঘটনা লাইভ অনুষ্ঠান চলাকালীনই হয়৷ রীতা জেতিন্দরেপ অকস্মাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশিষ্ট মহল৷ ফেসবুক, ট্যুইটার ভরে গিয়েছে শোক বার্তায়৷


জানুয়ারি মাসে প্রায় একই ধরণের আকস্মিকতা ঘটে কেরালায়। বিখ্যাত নৃত্যশিল্পী কলামন্ডলম গীথানন্দের নৃত্যের লাইভ সম্প্রচারের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয় তাঁর৷ নৃত্যের মুদ্রায় তখন হাত জোড় করেছিলেন তিনি৷ সেই অবস্থাতেই থেমে যান৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷

এই বিভাগের জনপ্রিয়