টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, নারীসহ উদ্ধার ৩৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় তিন নারীসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি বাকিরা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার জেলার মহেশখালীর দুই জন, টেকনাফ সাবরাংয়ের একজন এবং ঈদগাঁও উপজেলার একজন রয়েছেন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি সমুদ্রের চর থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটিতে কতোজন যাত্রী ছিলেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।
তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থান থেকে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে ট্রলারটি সাগর ডুবে যায়। এসময় যাত্রীরা সাঁতরে হলবনিয়া ও কাদেরপাড়ার চরে গিয়ে ওঠেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক আছেন। এখন তাদের নাম পরিচয় নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








