টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আপডেট: ০৪:৩০ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমাইয়া ইয়াসমিন ঝর্ণা (৩৮)। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ আলীর স্ত্রী।
শনিবার ভোর ৫টার দিকে বেগুনবাড়ির সরকারি কোয়ার্টারের ওসমানী হল কমপ্লেক্স এর তিস্তা ভবন থেকে পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া ইয়াসমিন ঝর্ণার তার স্বামী ড. মোহাম্মদ আলীর সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তিস্তা ভবন নামের একটি কোয়ার্টারে থাকতেন। শুক্রবার রাতে তার স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।
নিহতের স্বামী ড. মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে তার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী পাশের রুমে ঘুমাতে যান। পরে সেহরির সময় তার স্ত্রীকে তিনি অনেক ডাকাডাকি করেন। দরজা না খোলায় তিনি নিজেই দরজা ভেঙে দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে তিনি পুলিশে খবর দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার ভোরে গৃহবধূর স্বামী থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক সুরত্হালে তাকে হত্যা করার কোন আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে আসলে কি ঘটেছিল। এ পরিস্থিতিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া গেলে মামলাটি নিয়মিত মামলায় পরিবর্তন করা হবে।
০৫.০৭.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা