টেক্সাসে নারী ও শিশুসহ ৫ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লিভলেন্ডের একটি আবাসিক ভবনে এই গুলির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
পুলিশ বলছে, সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এবিসি নিউজ বলছে, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।
পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা যায়।
ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






