টেক্সাসে শপিং মলে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্যস্ত শপিং মলে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয় সময় শনিবার (৬ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ওই হামলার পেছনে বন্দুকধারী একাই রয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।
টেক্সাসের অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে সংবাদ সম্মেলনে জানান, অ্যালেন প্রিমিয়াম আউটলেটস নামের শপিং মলটির বাইরে গুলি চালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হন।
অ্যালেন ফায়ার সার্ভিসের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে জানান, তার বিভাগের লোকজন গুলিতে আহত অন্তত ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।
অ্যালেন এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেডিকেল সিটি হেলথকেয়ার এক বিবৃতিতে জানায়, তাদের ট্রমা সেন্টারে আহত আটজনের চিকিৎসা চলছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। গুলিতে আহতরা কেমন আছে, সে বিষয়ে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
কিছু ছবিতে দেখা যায়, শত শত মানুষ নীরবে শপিং মল থেকে বেরিয়ে আসছেন। মলটি ডালাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











