টোকিও অলিম্পিক ছাড়লেন সেরা মার্কিন জিমনাস্ট
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
সিমোন বাইলস অলিম্পিকস এবং বিশ্ব চ্যাম্পিয়ানশীপ মিলিয়ে মোট ৩০টি পদক জিতেছেন।
প্রচণ্ড মানসিক চাপের ফলে আমেরিকান জিমনাস্ট তারকা এবং চার-বার অলিম্পিক সোনা বিজয়ী সিমোন বাইলস টোকিও অলিম্পিকস থেকে সরে দাঁড়িয়েছেন।
সিমোন বাইলস যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতনামা জিমনাস্ট। মঙ্গলবার মেয়েদের টিম ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর তিনি বলেছেন, নিজের মানসিক স্বাস্থ্য পরিচর্যার দিকে তিনি এখন নজর দিতে চান।
মার্কিন অলিম্পিক দলের প্রধান এবং তার সতীর্থ প্রতিযোগীরা তার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
চব্বিশ-বছর বয়সী সিমোন বাইলস টোকিওতে ব্যক্তিগত ইভেন্টের সবগুলোতে ফাইনালে পৌঁছেছিলেন।
আজ বৃহস্পতিবার তার অল-অ্যারাউন্ড শিরোপা লড়াইয়ের কথা ছিল।
কিন্তু অলিম্পিক ভল্ট ইভেন্টে তার পয়েন্ট খুবই কমে গিয়েছিল। এরপরই তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এক পর্যায়ে তিনি অলিম্পিক অ্যারেনা থেকে বেরিয়ে গেলেও পরে সতীর্থদের সমর্থন জানানোর জন্য ফিরে আসেন।
টোকিওতে বাইলস তার ষষ্ঠ অলিম্পিক মেডাল জয় করেন। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন - সব মিলিয়ে তিনি এপর্যন্ত ৩০টি পদক জিতেছেন।
কিন্তু মঙ্গলবারের দুর্বল পারফরমেন্সের পর তিনি বলেন, এরপর আমি আর এগুতে চাইনি। আমার মানসিক স্বাস্থ্যের দিকে এখন নজর দিতে হবে। আমার মনে হচ্ছে এমুহূর্তে ক্রীড়া জগতের ওপর মানসিক চাপ অনেক বেশি।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি





