টোল প্লাজায় ভয়াবহ গাড়ি চাপা: বাস মালিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার
ঘাতক সেই বাস
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় এবার বেপারী পরিবহনের মালিক ডব্লিউ সরকারকেও গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ হাইওয়ের পুলিশের এডিশনাল ডিআইজি আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ‘৬ জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, ঘটনাস্থল থেকে বেপারি পরিবহনটিকে জব্দ করে পুলিশ। সে সময় পালিয়ে যান ড্রাইভার। পরে ড্রাইভার নুর উদ্দিনসহ দুইজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া ওই যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






