ট্রলের শিকার দীপিকা, পাশে দাঁড়ালেন আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বলিউড তারকা জুটি দীপিকা পাডুকোন-রণবীর সিং আগেই ঘোষণা দিয়েছিলেন সেপ্টেম্বরে বাবা-মা হচ্ছেন। ২০ মে মুম্বাইয়ের এক ভোটকেন্দ্রে লোকসভার ভোট দিতে আসেন এই যুগল। সেখানে ক্যামেরায় ধরা পড়ে দীপিকা বেবি বাম্প।
অনুরাগীদের একাংশ শুভেচ্ছা জানিয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে।
আবার অন্যদিকে, নেটাগরিকদের একাংশের ট্রলিং এর শিকার হচ্ছেন অভিনেত্রী। এবার দীপিকার সমর্থনে সরব হলেন অভিনেত্রী আলিয়া ভাট।
এদিন সাদা শার্ট ও নীল ডেনিম প্যান্ট ছিল দীপিকার পরনে। প্রথমবার তাঁর বেবি বাম্প স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু, সেই বেবি বাম্প কি আসল না নকল তা নিয়েই প্রশ্ন তুলেছে নেটাগরিকদের একাংশ। দীপিকার চেহারা নিয়েও নানা ‘কুমন্তব্য’ করছেন অনেকেই।
এই পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ভারতীয় সাংবাদিক ফায় ডি’সুজা। দীপিকার হয়ে তিনি সেই পোস্টে লেখেন, ‘‘দীপিকা পাডুকোন নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তাঁর চেহারা দেখতে কেমন লাগছে বা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আপনাদের কারও প্রতিক্রিয়া তিনি চাননি। জীবনের কোনও কিছু নিয়েই আপনাদের মন্তব্য করার কোনও অধিকার নেই। এখনই এই আচরণ বন্ধ করুন। ’’
ফায়ে-এর সেই পোস্টে সহমত জানিয়েছেন বহু নেটাগরিক। অন্যদের মতোই অভিনেত্রী আলিয়া ভাটও সেই পোস্টে ‘লাইক’ করে তাঁকে সমর্থন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেওয়ার পরে আলিয়াকেও এমনই ট্রলিং-এর শিকার হতে হয়েছিল। আর তাই তিনি দীপিকার এই পরিস্থিতি আরও ভাল করে অনুভব করতে পারছেন।
এক অনুরাগী দীপিকা ও আলিয়াকে নিয়ে মন্তব্য করেছেন, ‘‘এই সময়ে সত্যিই ওঁদের পরস্পরের পাশে থাকা দরকার। এমন একটি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা বন্ধ হওয়া উচিত। অপরিচিতদের থেকে এই ধরনের মন্তব্যের কোনও প্রয়োজন নেই দীপিকার। ’’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











