ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মিতু বেগম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ (৪৭)।
বুধবার (১৯ জুন) রাত সোয়া ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের সেনানিবাস এমপি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
মিতু বেগম এবং আহত আব্দুল মজিদ দম্পতি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা। তারা চাকরির সুবাদে সেখানে বাড়ি করে বসবাস করছিলেন। এই দম্পতির গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। একই সময় মাঝিড়া দিক থেকে ঢাকার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল আম বোঝাই একটি ট্রাক। দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একই গতিতে মহাসড়কের পূর্বপাশের আরেকটি লেনের ড্রেনের মতো অংশে নেমে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা ওই নারী ছিটকে ট্রাকের নিচে পড়ে।
পরে এলাকাবাসীর চেষ্টায় তার মরদেহ ট্রাকের নিচ থেকে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ এবং শাজাহানপুর ফায়ার সার্ভিসের লোকজন।
এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আবুল হাশেম বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ট্রাকটি উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









