ট্রাকে পিকআপের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ১৭ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমান উল্লাহ (৩৬), তার বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭) নিহত হয়। তারা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন (৫০)।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, গতকাল রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে বেগুনবোঝাই একটি পিকআপভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



