ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৩৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ট্রাকের ধাক্কায় আহত ফুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর নতুন বাজারে মিনি ট্রাকের ধাক্কায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১) মারা গেছেন। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

অনন্যা বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।  ওই দিন সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন।  তিনি সবুজবাগ পূর্ব বাসাবোতে খালা বেবি আক্তার ও মামা আ. মান্নানের বাসায় থেকে পড়ালেখা করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নতুন বাজার আমেরিকান দূতাবাসের পেছনের রাস্তায় মিনি ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলেন অনন্যা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনার দিন মিনি ট্রাকটি জব্দ ও এর চালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বর্তমানে চালক রিমান্ড শেষে কারাগারে আছেন।