ট্রাম্প প্রশাসনে সিকিউরিটি প্রধান এবার নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
এবার ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী। মার্কিন সিনেট মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের উপ-প্রধান স্টাফ কিরস্টজেন নিলসেনের নাম অনুমোদন করেছে। ৬২-৩৭ ভোটে সিনেট তার মনোনয়ন অনুমোদন করে।
এর মধ্যদিয়ে তার ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব ন্যস্ত হলো।
নিলসেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ঘনিষ্ঠজনদের একজন। কেলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রথম মন্ত্রী ছিলেন।
৪৫ বছর বয়সী নিলসেন একজন আইনজীবী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ডিএইচএসের পরিবহন নিরাপত্তা শাখায় দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসে বুশের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।
পরে তিনি তার নিজের গড়া নিরাপত্তা উপদেশদাতা প্রতিষ্ঠান সুনেসিস কনসাল্টিং পরিচালনা করেন।
ডিএইচএস জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসী গ্রেফতার ৪০ শতাংশ বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণে ট্রাম্প ডিএইচএস’কে নির্দেশ দিয়েছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











