ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঠেকাতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়।
গতকাল বুধবার বোস্টন ফেডারেল আদালতে এই মামলা করে।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই আইন যাতে বাস্তবায়ন করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে মামলার আর্জিতে। এতে বলা হয়েছে- মার্কিন সরকার প্রশাসনিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে কারণ সরকারি কর্মকর্তারা এই আইন বাস্তবায়নের যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি জনগণকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেয়া হয় নি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমআইটি’র মামলা দায়ের প্রসঙ্গে মার্কিন সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি।
এদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যাতে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, চলতি সেশনে অনলাইনে ক্লাস করা শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যু করা হবে না।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




