ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৪৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ট্রাম্পের আপোশ প্রস্তাব ডেমোক্র্যাটদের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের চলমান অচলাবস্থা নিরসনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপোশের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই আংশিক শাটডাউন চলছে যা দেশটির ইতহাসে সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা। এরফলে প্রায় আট লাখ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন; তাদের বেতন-ভাতা দেয়া সম্ভব হচ্ছে না।

ট্রাম্পের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাটরা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, “দুর্ভাগ্যজনক হলো প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবগুলো এর আগে প্রত্যাখ্যান করা হয়েছে, এখন সেগুলোই তিনি নতুন করে তুলে ধরেছেন।”

ন্যান্সি আরো বলেন, এই প্রস্তাব অগ্রহণযোগ্য। এটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে তারা মনে করেন।  

-জেডসি