ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৬:০০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ট্রাম্পের এক বছর ॥ হাজারো নারীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪২ পিএম, ২১ জানুয়ারি ২০১৮ রবিবার

২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির দিন নারীদের ট্রাম্পবিরোধী পদযাত্রায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজপথ। ঠিক এক বছর আগেও এমন বিক্ষোভ থেকে ট্রাম্পের প্রতি নিজেদের বার্তা পৌঁছে দেন লাখ লাখ মার্কিন নারী।

 

 

এবার হোয়াইট হাউসে ট্রাম্পের বর্ষপূর্তিতেও নতুন উদ্যমে রাজপথে নেমেছেন নারীরা। খবর সিনহুয়ার।

 

 

এদিন ট্রাম্পবিরোধী স্লোগানে মুখরিত হয়েছে ওয়াশিংটন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলোর রাজপথ। বিক্ষোভের কারণ হিসেবে আয়োজকরা মূলত ট্রাম্পের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। নারীর প্রতি কেবল সহিংস দৃষ্টিভঙ্গিই নয়, সরাসরি ধর্ষণের অভিযোগও রয়েছে এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

 


ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির দিন রাজধানী ওয়াশিংটন ডিসিতেও হাজার হাজার নারী মিছিল ও বিক্ষোভ করেছেন। প্ল্যাকার্ডসহ ওয়াশিংটনের লিঙ্কন ম্যামোরিয়ালের সামনে জড়ো হন তারা। এ সময় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির নিন্দা এবং লিঙ্গ সমতার দাবি জানান। 

 


জানেল ফারসিতি নামে বিক্ষোভকারী এক নারী বার্তা সংস্থাকে বলেন, যারা আমাদের অধিকার আদায়ের চেষ্টা করছে তাদের প্রতি সমর্থন জানানো সকলের জন্যেই গুরুত্বপূর্ণ। আমাদের এমন একটি প্রশাসন রয়েছে যা যে কোনো সময়ের তুলনায় জনগণের নাগরিক অধিকার প্রশ্নে পিছিয়ে যাওয়ার ব্যাপারেই বেশি প্রত্যয়ী।

 


এদিকে নারীদের এ বিক্ষোভ মিছিলের মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম মূলত বন্ধ হয়ে গেছে। ২০১৩ সালের পর এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। সিনেটে রিপাবলিক ও ডেমোক্রেটদের ব্যয় বিল নিয়ে মতানৈক্য এর কারণ। আর এ জন্যে একদল অপর দলকে দোষারোপ করছে।

 


প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আজকের আবহাওয়া চমৎকার। নারীদের মিছিলের জন্যে এটি চমৎকার দিনই বটে। আপনারা বেরিয়ে পড়ুন এবং গত ১২ মাসের নজিরবিহীন অর্থনৈতিক সাফল্য ও সম্পদ তৈরির বিষয়টি উদযাপন করুন। কারণ গত ১৮ বছরে নারী বেকারের সংখ্যা এখন সর্বনিম্ন।

 

আয়োজকরা বলছেন, মূলত নারীদের আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও সংহতি জানিয়ে এতে অংশ নেন পুরুষরাও। ফলে ট্রাম্পের বিরুদ্ধে নারীদের পদযাত্রা রূপ নেয় গণবিক্ষোভে।