ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।  এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। খবর রয়টার্সের। 

ট্রাম্পের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথেও হবে মেক্সিকোর প্রেসিডেন্টের আলোচনা।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিতেই মূলত ওয়াশিংটন যাচ্ছেন ক্লদিয়া শেনবাউম। সেখানেই দুজনের সাথে সংক্ষিপ্ত বৈঠক করবেন তিনি।

মেক্সিকো ও কানাডার ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের কারণে সম্প্রতি বেড়েছে উত্তেজনা। তার ওপর ২০২৬ সালে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা– এই তিন দেশের বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ'র নিয়মিত পর্যালোচনার দাবি উঠেছে ওয়াশিংটনের পক্ষ থেকে।