ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৯:১৯:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:২২ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মনিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হাজী গেট সংলগ্ন রেল লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

 

মনিরা আক্তার একই ইউনিয়নের উজির ধরনী গ্রামের মোজাফ্ফর মিয়ার মেয়ে। সে লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে এ ঘটনা ঘটছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।