ট্রেনের আগাম টিকিট ২২ মে থেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। চলবে ২৬ মে পর্যন্ত। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য জানিয়েছেন।
এবারে যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কোনো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
তিনি আরও বলেন, সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করবো। আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত। এবারই প্রথম পাঁচটি জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে এই টিকিট পাওয়া যাবে।
এছাড়া,এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।
তিনি আরও বলেন, আমরা ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসাবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।
তিনি আরও জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। এদিন পাওযা যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।
এবারে ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











