ট্রেনের আগাম টিকিট ২৯ জুলাই থেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট দেয়া শুরু হবে ৫ আগস্ট থেকে। চলবে ৯ আগস্ট পর্যন্ত। অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট কমলাপুরসহ রাজধানীর পাঁচটি স্টেশনে বিক্রি করা হবে।
প্রথম দিন ২৯ জুলাই পাওয়া যাবে ৭ আগস্টের টিকিট। এছাড়া ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের টিকিট বিক্রি করা হবে।
৫ আগস্ট ১৪ আগস্টের ফিরতি টিকিট পাওয়া যাবে। এছাড়া ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের ও ৯ আগস্ট ১৮ আগস্টের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে বরাবরের মতো সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। এছাড়া ঈদের পরদিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।
শিডিউল ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫শ’। আর ৪টি স্পেশাল ট্রেনে ৩ হাজার আসন রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে মোট এক হাজার ৪৩৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











