ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৫৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মাহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে মাইশা রহমান মোহনা (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মাহত্যা করেছে। বুধবার ২২ ফেব্রুয়ারী দুপুরে ৩টায় সদর উপজেলার চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মঞ্জুরুল রহমানের মেয়ে ও সরকারী আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের ছাত্রী। বর্তমানে পরিবারসহ সে বগুড়া শহরের কাঠনাড়পাড়া এলাকায় থাকতো৷

জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলচাপা এক্সপ্রেস চেলোপাড়া এলাকায় এসে পৌঁছালে মাইশা হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার শরীর ক্ষত-বিক্ষত হলে তাৎক্ষণিক মৃত্যু হয়। কোন অভিমান থেকে সে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।