ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন: অভিষেকের স্ত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
দুই বাংলায় জনপ্রিয় চিত্রনায়ক অভিষেক চট্টোপাধ্যায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে। গত ২৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এদিকে এই টালিউড অভিনেতার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই তার পরিবারের আর্থিক সংকটের খবর বেরিয়েছে।
বলা হয়, প্রয়াত অভিনেতার পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নামি তারকা। আর এই পর্যায়ে শোক কাটিয়ে উঠতে না উঠতেই এসব খবরে ক্ষুব্ধ হয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিয়ে অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। লেখার শুরুতেই অনুরোধ জানিয়ে সংযুক্তা চ্যাটার্জি লেখেন, ‘এই কঠিন সময়ে সাইনা (মেয়ে) ও আমাকে একটু পার্সোনাল স্পেস দিন। এই শোকে আমাদের একটু একা থাকতে দিন।’
অর্থ কষ্টে থাকার খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে, দয়া করে তা বিশ্বাস করবেন না। অভিষেক অসাধারণ একজন মানুষ ছিলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করেই গেছে। তার কাছে পরিবারই সব ছিল। অভিষেকের অবর্তমানে আমাদের যাতে কোনো কষ্ট না হয়, সেই বিষয়টি সে নিশ্চিত করে গেছে।’
সংযুক্তা উল্লেখ করেন, ‘অভিষেকের কঠোর নীতিবোধ ছিল। সে জীবনে কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চায়নি। এই মুহূর্তে তার সেই নীতিগুলোকে মর্যাদা জানানো উচিত।’
তিনি যোগ করেন, ‘আমি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী। বর্তমানে আমি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিনটেস সংস্থায় কর্মরত আছি। আর তাই অভিষেকের পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। তার কোনো প্রাক্তন সহকর্মীও সাহায্যের প্রস্তাব নিয়ে আসেননি। এসবই মিথ্যা খবর।
অভিষেকের চরিত্রে কখনো দাগ লাগেনি। এই ধরনের খবরে তার আত্মা কষ্ট পাবে। দয়া করে, আমরা অভিষেককে একজন অসাধারণ মানুষ হিসেবে মনে রাখি। আমরা যাতে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারি, তার জন্য আপনাদের কাছে এই একটাই অনুরোধ। ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








