ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানান।
গ্রেপ্তার চারজন হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।
গত ৯ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ইসলাম ও হাসি বেগম দম্পতি তাদের দুই মাসের সন্তানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশুটির শ্বাসকষ্ট ছিল। পরদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। পরে হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় শিশুটির বাবা শিমুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় অপহরণের মামলা করেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা জানেত পারি, ঠাকুরগাঁ থেকে শিশুটিকে চুরি করে গাজীপুরে নিয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ ও র্যাবকে অবহিত করি। পরে প্রযুক্তির সহযোগিতায় গাজীপুর র্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









