ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দুই নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এই রোগে অসুস্থ হয়ে ওই পরিবারের আরও তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা। মৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩২) ও বড়ভাই হাজিরুলের স্ত্রী পসিনা বেগম (৩৫)। অসুস্থরা হলেন- মৃত পসিনার মেয়ে তানজিনা আক্তার (১৪), শাশুড়ি হাজেরা খাতুন (৫৫) ও তার দেবরের স্ত্রী আলেয়া আক্তার (৩২)।
শুক্রবার রাতে ও রবিবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
সিভিল সার্জন অফিসসূত্রে জানা যায়, মিনা বেগম গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পর দিন শনিবার তার দাফনের ১২-১৪ ঘণ্টা পর তার জা পসিনা বেগম অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। ওই দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর রোববার ভোরে তিনিও মারা যান।
এর পর দিন মৃত পসিনার মেয়ে তানজিনা আক্তার, শাশুড়ি হাজেরা খাতুন ও তার দেবরের স্ত্রী আলেয়া আক্তার অসুস্থ হয়ে পড়েন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বলেন, তারা এখন সুস্থ। তবে বাড়িতে যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং অপরজন স্ট্রোক করে মারা গেছেন। তবে এ ঘটনার কারণ জানতে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকারের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল ওই গ্রাম পরিদর্শন করেছে।
-জেডসি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



