ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২১:২৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

ঠাকুরগাঁওয়ে ডোবায় মিলল মা ও দুই সন্তানের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ডোবা থেকে মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- একই এলাকার আকবরের স্ত্রী আরিদা (২৭), তার মেয়ে আঁখি (১০) ও ছেলে আরাফাত (৭)।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য শরিফ জানান, আজ সকালে বাড়ির উঠানের একটি ডোবায় আকবরের স্ত্রী ও তার দুই শিশুসন্তানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে এর আগে বুধবার আকবরের সঙ্গে তার বাবা সিরাজুলের তর্ক হয়েছে বলে জানা গেছে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, আকবর পেশায় ফেরিওয়ালা। তবে তিনি কৃষিকাজ করেও সংসারের খরচ চালান। পরিবারটি ধার দেনায় জজর্ড়িত। হয়তোবা এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে আত্মহননের ঘটনা ঘটে থাকতে পারে।

রানীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা সম্ভব হবে একই পরিবারের মৃত্যুর রহস্য।

-জেডসি