ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে পড়েছে চারপাশে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রোববার ষষ্ঠী ও বোধনের মধ্যে দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় এ উৎসব। এ বছর ৪৬৮ মন্ডপে শারদীয় দুূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
গ্রাম বা শহর সব মন্ডপগুলোতেই এখন পুজোর আমেজ। শহরের বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে ভক্তদের আনা গোনায় মন্ডপ মুখরিত। ঠাকুরগাঁও শহরের হলপাড়া, ঘোষপাড়া, কালিবাড়ি, আশ্রমপাড়া, রোডসহ বিভিন্ন এলাকায় সাড়ম্বরে শারদীয় দুূর্গোৎসব শুরু করা হয়েছে বোধনের মাধ্যম্যে। গ্রামের মন্ডপগুলো ঘুরেও একই চিত্র পাওয়া গেছে।
ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, শারদীয় দুর্গাপূজা ঘিরে ৪৬৮টি মন্ডপে এ পূজা হবে চলতি বছর। জেলার ৫ উপজেলা এর মধ্যে সদর উপজেলায় ২০৪ টি, ১১৯ টি পীরগঞ্জে, ৫৫ টি রাণীশংকৈলে, ২৫ টি হরিপুরে এবং ৬৫ টি বালিয়াডাঙ্গী উপজেলাতে। যা গত বছরের তুলনায় বেশি। বিগত বছর এ জেলা ৪৬২ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, গত বছর জেলার বিভিন্ন স্থানে ৪৬২টি মন্ডপে দুর্গাপূজা হয়েছে। এবার ৬টি বেড়ে ৪৬৮টি মন্ডপে এ পূজা হবে। দেবীর আগমন হবে গজে ও প্রস্থান হবে নৌকায় চড়ে। একাধিকবার জেলা ও পুলিশ প্রশাসনের সাথে দুর্গপূজা সুন্দর ও শান্তিপূর্ণ করতে মত বিনিময় করা হয়েছে। আর প্রতিটি পূজা মন্ডপে ইতোমধ্যে ৫০০ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আ্যাড. অরুনাংশু দত্ত টিটো জানান, গতকাল ১ অক্টোবর মহাপঞ্চমী দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হলো। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। মহাষষ্ঠী পূজা থেকে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। তিনি আরো বলেন, এ দুর্গোৎসব উপলক্ষে উৎসব সুষ্ঠু ও সুন্দর করতে ইতো মধ্যেই পূজা উৎযাপন পরিষদের জেলা শাখা, উপজেলা শাখার ও পৌর শাখাগুলোর সভা ও মন্দির কমিটিগুলোর সাথে সভা সম্পন্ন হয়েছে। মন্দিরে ও মন্ডপে বরাদ্দ ও আইনশৃঙ্খলার বিষয়ে এর আগেই জেলা প্রশাসকের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে শারদীয় দুর্গাপুজা সুষ্ঠুভাবে সম্পাদনে আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। শহরের মন্ডপগুলোতে সিসিটিভির ব্যবস্থা থাকবে আর গ্রামে থাকবে নিরাপত্তায় আনসার বাহিনী। পুলিশের পাশাপাশি আনসারও কাজ করবে মন্ডপগুলোতে। তাছাড়া পূজা নির্বিঘœ করতে ভ্রাম্যমাণ দল ও সাদা পোশাকে পুলিশ থাকবে শহরের বিভিন্ন মাকেট, পূজা মন্ডপ ও আশ পাশের এলাকাগুলোতে বলেও জানান এ পুলিশ সুপার।
এ ব্যপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে ইতোমধ্যেই নানা প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ডপে মন্ডপে বরাদ্দ প্রদান, আইনশৃঙ্খলা, পূজার আচরণ বিধিসহ সব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সুষ্ঠু, সুন্দর নির্বিঘ্নে এ উৎসব শেষ করা যাবে বলেও জানান তিনি।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








