ডক্টরেট ডিগ্রি পেলেন তবে ১০২ বছর বয়সী ইংগিবর্গ সিলম রেপোপোর্ট
আপডেট: ০৯:৩১ এএম, ১০ জুন ২০১৫ বুধবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : অবশেষে ডক্টরেট পেলেন বর্তমানে তার বয়স ১০২ বছর বয়সী ইংগিবর্গ সিলম রেপোপোর্ট। তাঁর এ ডিগ্রি পাওয়ার কথা ছিল আরো ৮০ বছর আগে। জার্মানির নাজি সরকার তাকে কোনো ধরনের পরীক্ষায় অংশ নিতে দেয়নি।
তিনি ১৯৩৮ সালে ডিপথেরিয়ার ওপর হামবুর্গের ইউকেই ইউনির্ভাসিটি মেডিকেল সেন্টারে পিএইচডির থিসিস জমা দিয়েছিলেন। কিন্তু নাজি সরকার তাকে তখন পরীক্ষায় অংশ নিতে দিতে রাজি ছিল না।
অবশেষে ১০২ বছর বয়সে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করতে সক্ষম হলেন।
মঙ্গলবার জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, এই বিশেষজ্ঞ নর্দার্ন পোর্ট সিটিতে মেডিসিন বিষয়ে পড়াশুনা করতেন এবং পরে তিনি ইসরাইলিটি হসপিটালে ১৯৩৭ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত কাজ করেন। এ সময় তিনি তার ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য অভিসন্দর্ভ জমা দেন।
কিন্তু তখন অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায়। সে সময় তিনি ইংগিবর্গ সিলমের মৌখিক পরীক্ষাগ্রহণ স্থগিত করেন। কারণ, তার মা মারিয়া সিলম ছিলেন ইহুদি ও একজন পিয়ানাবাদক।
ইংগিবর্গ সিলম জার্মানির অনলাইন নিউজপোর্টালকে গত মে মাসে এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি একটি নীতিগত ব্যাপার। আমার একার কোনো বিষয় নয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বড় ধরনের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আট দশকে ডিপথেরিয়ায় বেশ সাফল্য এসেছে।
১৯৩৮ সালে ইংগিবর্গ সিলমের তত্ত্বাবধায়ক অধ্যাপক একটি সদন দিয়েছিলেন, যাতে তিনি বলেছিলেন, ইংগিবর্গ সে সময় যদি থিথিস পরীক্ষায় অংশ নিতেন, তবে তিনি আইনগতভাবেই পাস করতেন এবং তার উপাধি অর্জন করতে পারতেন।
এদিকে, হামবুর্গ ইউর্নিভার্সিটি এক বিবৃতিতে জানিয়েছে, গত মে মাসে ইংগিবর্গের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে এবং তাতে তিনি পাস করেছেন।
বিবৃতিতে ইউনিভির্সিটি জানায়, তিনিই সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করলেন।
ইংগিবর্গ সিলম রেপোপোর্ট ১৯৩৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই তার স্বামীর সঙ্গে তার দেখা হয়। এরপর সেখানেই তিনি প্যাডিয়াট্রিক পেশায় জীবন শুরু করেন।
এ সময় তিনি ফিলাডেলফিয়াতেও আরো দুই বছর পড়াশুনা করেন।
১০.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











