ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৬:৩০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ডলারের দাম আবারও বাড়ল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আবারও বেড়েছে ডলারের দাম, যা এক দিনের ব্যবধানে বেড়েছে ৫০ পয়সা। সোমবার (১৩ জুন) আন্তঃব্যাংকে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারিত হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৯২ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডলারের দাম নির্ধারণ করছে না বাংলাদেশ ব্যাংক। যে দামে ব্যাংকগুলো লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হয়েছে, যা গত আগস্টে সর্বোচ্চ ৪৮ দশমিক শুন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল।

প্রসঙ্গত, দেশে মার্কিন ডলারের দাম বেড়েই চলছে। এবার ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা কমাল বাংলাদেশ ব্যাংক। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৫০ পয়সা বাড়ানো হলো। রোববার (১২ জুন) প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ৯২ টাকা।

এর আগে, গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল, যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেঁধে দেওয়া দাম থেকে সরে এসে দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত আছে।