ডলি জহুর করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
হাসপাতালে ভর্তি করা হয়েছে বরেণ্য অভিনয় শিল্পী ডলি জহুরকে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন।
হাসপাতালের বিছানায় ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন রওনক হাসান। তাতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠবো।
কিন্তু আজ শুক্রবার বিকেলে জানা গেল, ডলি জহুর করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রওনক হাসান।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মাসে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








