ডা. সাবিরা হত্যা: মামলা না হলেও ৫ জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানের বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি। তবে এই ঘটনাকে হত্যাকাণ্ড ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে রমনা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। তারা জানায়, এ জন্য ৫ জনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। সাবিরা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি। আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমরা ধারণা করছি, ময়নাতদন্ত সম্পন্ন হলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করবে।’
মামলা করার বিষয়ে ডাক্তার সাবিরার চাচাতো ভাই রেজাউল হাসান বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হলে পরে আমরা নিজেরা আলোচনা করে মামলা দায়ের করবো। আমরা প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। গোয়েন্দা পুলিশ এ ঘটনার জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।’
সোমবার (৩১ মে) রাজধানীর কলাবাগানের ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তিন তলা থেকে ডাক্তার সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, পুলিশ ও সিআইডি জানায়, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে ডাক্তার সাবিরাকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পর আগুন লাগিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নাটক সাজানো হয় বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






