ডা. সাবিরার পরিবারের হত্যা মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২ জুন ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানে ভাড়া বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ৪০ ঘণ্টারও বেশি সময় পর হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।
মঙ্গলবার মধ্যরাতে সাবিরার খালাতো ভাই রেজাউল হাসান জুয়েল বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন।
রেজাউল হাসান জুয়েল নিজেই বাদী হয়ে মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
জুয়েল জানান, মামলায় কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাত বলা হয়েছে। যাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের এই মামলায় গ্রেপ্তারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এর আগে কাজী সাবিরা রহমান লিপিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে রাজধানীর আজিমপুর গোরস্তানে দাফন করা হয়েছে। দাফনের পর পারিবারিক সিদ্ধান্তেই হত্যা মামলা দায়ের করা হয়।
সোমবার সকালে আগুনের খবর পেয়ে কলাবাগানের ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসায় ফায়ার সার্ভিস আসে। পরে ঘটনাস্থলে এসে ডা. কাজী সাবিরা রহমান লিপির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হতে পারে। আত্মীয়-স্বজনদের পাশাপাশি বিষয়টি দেখে হতবাক পুলিশও।
এই ঘটনার কারণ জানা না গেলেও নিহতের বাসার সাবলেটে থাকা এক নারী এবং বাড়ির কেয়ারটেকারসহ ছয় থেকে সাতজন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদেরকে এখন পর্যন্ত ছাড়া হয়নি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






