ডা. হালিদা হানুমের জি-১০০ আজীবন সম্মাননা লাভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
ঢাকা-১০০ আজীবন সম্মননা পেলেন ডা. হালিদা হানুম আখতার। এছাড়াও চিকিৎসা ও কল্যাণকর কাজে অবদান রাখায় আরো চারটি পূরস্কার পেয়েছেন বিশিষ্ট চারজন নারী।
হালিদা হানুম আখতার ৩০ বছর ধরে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সোসাইটি ফর গ্রামীণ বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের কমিউনিটি ম্যাটারনিটি প্র্যাকটিশনার হিসেবে প্রশিক্ষণদানে অসামান্য অবদান রেখেছেন।
বিভিন্ন ক্যাটেগরিতে ৪টি জি-১০০ পুরস্কারপ্রাপ্তরা হলেন, স্বাস্থ্য ক্ষেত্রে পেশাদার হিসেবে অসামান্য কাজের জন্য ডা. রুমানা দৌলা ও ডা. নার্গিস আরা বেগম, পুনর্বাসনে অসামান্য অবদানের জন্য ডা. রুবাইয়া আলী এবং আত্মহত্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা ও কল্যাণকর কার্যক্রমের জন্যে পুরস্কার পান ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাংবাদিক জয়শ্রী জামান।
জি-১০০এর দুই দিনব্যাপী কর্মসূচীর দ্বিতীয় ও সমাপনী দিনের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান ছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডস-এর রাষ্ট্রদূত এইচ. ই. অ্যান জেরার্ড ভ্যান লিউয়েন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান তার বক্তব্যে জি-১০০-এর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন জি-১০০-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. হারবিন অরোরা রাই ও স্বাগত বক্তব্য দেন জি-১০০ বাংলাদেশ এর আহ্বায়ক ও গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী। এছাড়াও শ্রীলংকা, চীন ও ভারতের উচ্চ পর্যায়ের জি-১০০ এর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






