ডাকাত চরিত্র ফুটিয়ে তোলা কষ্টকর ছিল: নওশাবা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
কাজী নওশাবা আহমেদ এ সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী। তাকে বাংলা নাটকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। শিগগিরই অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় একজন নারী ডাকাতের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমাটির মুক্তি উপলক্ষে বুধবার (১৫ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামীকাল শুক্রবার ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নওশাবা অভিনীত নতুন সিনেমা অমানুষ।
অভিনেত্রী বলেন, যখন নির্মাতা মামুন ভাই 'অমানুষ'-এর জন্য বলেছিলেন তখন ভেবেছিলাম এটার ক্যারেক্টার কী হতে পারে? যখন তিনি বললেন- ডাকাত, তখন আমি একটু ভরকে গিয়েছিলাম।
কাজী নওশাবা বলেন, কারণ ফুলন দেবী ছাড়াতো নারী ডাকাতের উদাহরণ নেই আমাদের সামনে। তখন মামুন ভাই সাহস দিয়ে বললেন, নওশাবা আপনি আপনার মতো হবেন। আমি সত্যিই ভাগ্যবান। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল অমানুষ নাটকের ডাকাত চরিত্রটি।
তিনি আরও যোগ করেন, ছোটবেলা থেকে শুনে এসেছি- মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এই সিনেমা করার সময় বারবার মনে করতে হয়েছে অমানুষের মতো অমানুষ হতে হবে। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ