ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:৩৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

ডাচ রানীর বোনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০৪ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার বোন ইনেস জোরগীতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রানীর ৩৩ বছর বয়সী এ ছোট বোন হতাশা থেকে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ইনেসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনেস জোরেগীতা আর্জেন্টিনার সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর বলছে, নিহত এই নারী হতাশা এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। রানীর ছোট মেয়ে রাজকুমারী আরিয়ানের (১১) ধর্ম মা ছিলেন ইনেস। ইনেসের দুই ভাই জুয়ান ও মার্টিন। এছাড়া মারিয়া, ডোলোরস ও আঞ্জেলস নামে তার আরও তিন বোন রয়েছে।


তবে সঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার কুল কিনারা এখনও পাওয়া যায়নি।