ডিএনসিসি হলিডে মার্কেটে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঐক্য হলিডে মার্কেটে রমজান ও ঈদকে সামনে রেখে প্রতি শুক্র ও শনিবার শুরু হয়েছে বাহারি ইফতার ও ঈদ শপিংয়ের বিশেষ আয়োজন। গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁও আইসিটি সড়কে এসএমই উদ্যোক্তাদের সর্ববৃহৎ হলিডে মার্কেট ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের দশম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ডিএনসিসির এই উদ্যোগটি এরইমধ্যে সাধারণ ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছে। ঈদ উপলক্ষ্যে দেশসেরা এসএমই উদ্যোক্তারা হাজার হাজার মানসম্মত দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হলিডে মার্কেটে আসা ক্রেতা সাধারণের জন্য।
শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, চুরি, লেডিস ব্যাগ, অর্নামেন্টস, চামড়াজাত পণ্য, কিডস আইটেম, খেলনা, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, হোম ডেকর পণ্য, মশলা জাতীয় পণ্য, ফাস্ট ফুড, ড্রাই ফ্রুট, জুস কর্নার, খাবার দোকানসহ সব ধরনের পণ্যের স্টল থাকছে এই মার্কেটে।
আগারগাঁও আইসিটি সড়কে এর আগে হলিডে মার্কেটের নয়টি আসর অনুষ্ঠিত হয়েছে এবং এই হলিডে মার্কেট থেকে গত নয় সপ্তাহে প্রায় পৌনে তিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়েছে।
মকবুল হোসাইন জানান জানান, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার হলিডে মার্কেট অনুষ্ঠিত হয়ে থাকে। তবে রমজান উপলক্ষে মার্কেট দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা থাকছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

