ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ডিজিটাল লটারি:শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করানো যাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনে ফরম বিতরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি ২০২৩ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এন্ট্রি ক্লাস ও অন্যান্য ক্লাসের শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে ১২ ও ১৩ ডিসেম্বর ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের শূন্য আসনের বিপরীতে যেসব প্রতিষ্ঠানে আবেদন কম পড়েছে অথবা শূন্য আসন পূরণ হয়নি সেসব প্রতিষ্ঠান ১১০ টাকা মূল্যে আবেদন ফরম বিতরণ করে স্থানীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সংশ্লিষ্ট ভর্তি কমিটির অনুমতি নিয়ে কমিটির প্রতিনিধির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি করে শূন্য আসন পূরণ করতে হবে।